বৃহত্তর চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন

চলতি মাসের প্রথম সপ্তাহে বয়ে গেল চট্টগ্রামের ভয়াবহ বন্যা। এতে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। ক্ষতিগ্রস্থ হন হাজার হাজার পরিবার। বরাবরের মতোই আস-সুন্নাহ ফাউন্ডেশন তার সর্বশক্তি নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়।

আজ ২১ জুলাই জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমের আওতায় বৃহত্তর চট্টগ্রামের বন্যাকবলিত ৮টি উপজেলার ১০ হাজার পরিবারের মাঝে মোট ১৪৩ টন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল—৮০ টন চাল, ১৬ টন ডাল, ২০ টন খেজুর, ৮ টন তেল, ৫ টন লবণ, ৪ টন চিড়া, ২ টন মুড়ি এবং ৮ টন বিশুদ্ধ পানি।

বিতরণ করা হয়েছে দুর্গত ৮টি উপজেলায়। বাঁশখালী, সাতকানিয়া, পেকুয়া, চকরিয়া, লোহাগাড়া, চন্দনাইশ এবং বান্দরবান জেলার বান্দরবান সদর ও লামা উপজেলায়।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত পশুপালকদের দুর্ভোগ লাঘবেও বিশেষ উদ্যোগ গ্রহণ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। দুর্গত একই ৮টি উপজেলার ৩ হাজার পশুপালকের মাঝে মোট ৫০ টন পশুখাদ্য বিতরণ করা হয়েছে।

Image

দাতাদের আন্তরিক সহযোগিতা, স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম এবং ফাউন্ডেশনের কর্মীদের সার্বিক প্রচেষ্টায় অতিদ্রুত এবং অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো—দুর্যোগে ত্রাণ কার্যক্রম-২০২৬।

ত্রাণ কার্যক্রম শেষে এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে গুরুত্ব দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যায় ঘরহারা ৩০০ অসহায় পরিবারের জন্য দুই কক্ষবিশিষ্ট পাকা ঘর নির্মাণের লক্ষ্যে যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। যাচাই-বাছাই শেষে নির্বাচিত পরিবারগুলোর জন্য পুনর্বাসন প্রকল্পের আওতায় নতুন ঘর নির্মাণ করা হবে, ইনশাআল্লাহ।

শেয়ার করুন

চলুন একসাথে পরিবর্তন আনি