সম্পন্ন হলো সবার জন্য কুরবানী ২০২৬ প্রকল্প

দেশের সুবিধাবঞ্চিত ও দুর্যোগপীড়িত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে অতীতের সকল রেকর্ড ভেঙে এবার দেশের বৃহত্তম কুরবানী প্রকল্প সম্পন্ন করেছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ বছর সারা দেশের ৩৭৮টি উপজেলার ১৩৭১টি ইউনিয়নের ৮৭৩টি নির্দিষ্ট স্পটে মোট ১,৬৬৫টি পশু কুরবানী করা হয়েছে। কুরবানীকৃত এসব পশুর গোশত পৌঁছে দেওয়া হয়েছে প্রায় ৫৩ হাজার অভাবী, দুস্থ ও পুষ্টিহীন […]

৩য় ইমাম প্রশিক্ষণ সম্পন্ন

রাজশাহী বিভাগের বাছাইকৃত ইমাম-খতিবদের অংশগ্রহণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ৩য় ইমাম প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত পাঁচ দিনব্যাপী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন মসজিদে কর্মরত ৯৭ জন ইমাম সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়া, যাতায়াত […]

বৃহত্তর চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন

চলতি মাসের প্রথম সপ্তাহে বয়ে গেল চট্টগ্রামের ভয়াবহ বন্যা। এতে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। ক্ষতিগ্রস্থ হন হাজার হাজার পরিবার। বরাবরের মতোই আস-সুন্নাহ ফাউন্ডেশন তার সর্বশক্তি নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়। আজ ২১ জুলাই জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমের আওতায় বৃহত্তর চট্টগ্রামের বন্যাকবলিত ৮টি উপজেলার ১০ হাজার […]